রিয়ান্নার পেছনে মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগীত তারকা রিয়ান্নার পেছনে লেগেছেন মা মনিকা। মেয়েকে তিনি কিছুতেই বিপথে যেতে দেবেন না। বন্ধুবান্ধব নিয়ে উদ্দাম জীবনযাপনের অভ্যাস রয়েছে রিয়ান্নার। সূত্র জানায়, রিয়ান্নাও তাঁর বাবার মতো বিপথে গিয়ে জীবনটাকে বরবাদ করে দেন, তা চান না তাঁর মা। এ জন্য মেয়েকে চোখে চোখে রাখছেন তিনি। সম্প্রতি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন রিয়ান্না। এ ব্যাপারে অবশ্য বিস্তারিত জানানো হয়নি। পরে তিনি সুস্থ হয়ে বাড়িতে ফিরেও যান। টাইমস অব ইন্ডিয়া।