রিয়ান্নার স্বাস্থ্য নিয়ে শঙ্কিত চিকিৎসকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালো নেই রিয়ান্না। শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছেন ২৪ বছর বয়সী এ গায়িকা ও অভিনেত্রী। তাঁর স্বাস্থ্য নিয়ে শঙ্কাও প্রকাশ করেছেন চিকিৎসকেরা। বুনো জীবন-যাপনে অভ্যস্ত হয়ে পড়ায় বেশ কয়েক দিন ধরেই খবরের শিরোনাম হয়ে আসছিলেন রিয়ান্না। এ ছাড়া সম্প্রতি তাঁর অসংগতিপূর্ণ টুইটার পোস্ট থেকে ধারণা করা হচ্ছে, জটিল মানসিক রোগে ভুগছেন তিনি। এ প্রসঙ্গে মনোরোগ বিশেষজ্ঞ জো হেমিংসের উদ্ধৃতি দিয়ে ব্যাং শোবিজ জানিয়েছে, ‘রিহানার অস্বাভাবিক আচরণ দেখে মনে হচ্ছে, তিনি পর্সোনাল ডিজঅর্ডার রোগে ভুগছেন। অবিলম্বে তাঁর চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। অন্যথায় অনেক ক্ষতি হয়ে যেতে পারে।’এদিকে রিয়ান্নার কাছের এক বন্ধু জানিয়েছেন, ‘পুরোপুরি ভেঙে পড়েছে সে। শূন্যতা তাকে ঘিরে ধরেছে। এমন দুঃসময়ে তার সাহায্যের প্রয়োজন। কেবল কাজ নয়, জীবনের অন্য সব রকম চাপ থেকেও মুক্ত হতে হবে তাকে।’