রিয়ান্নার ‘টুইটার প্রতিশোধ’!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে সাবেক প্রেমিক ক্রিস ব্রাউনের নাম মুছে ফেললেন পপগায়িকা রিয়ান্না। তাঁর অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে ক্রিসের গান প্রকাশের অভিযোগে সম্প্রতি এমন প্রতিশোধ নিয়েছেন ২৪ বছর বয়সী এই গায়িকা।সম্প্রতি একটি র্যাপ গান প্রকাশ করেছেন ২৩ বছর বয়সী মার্কিন সংগীতশিল্পী ক্রিস ব্রাউন। গানটি শোনার পর রিয়ান্নার মনে হয়েছে, তাঁকে উদ্দেশ করে লেখা গানটির মাধ্যমে তাঁর অনুভূতিতে আঘাত করতে চেয়েছেন ক্রিস। এতে ক্রিসের ওপর প্রচণ্ড চটেছেন রিয়ান্না। প্রতিশোধ নিতে তাঁকে নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে বাদও দিয়েছেন। সাম্প্রতিক এক খবরে এমনটিই জানিয়েছে টিএমজি।এদিকে রিয়ান্নার অভিযোগ সত্য নয় দাবি করে ক্রিস এক টুইটার বার্তায় লিখেছেন, ‘নিছক ধারণার বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানো মোটেও যুক্তিযুক্ত নয়। গানটিতে আমি কারও নাম উল্লেখ করিনি। তার পরও কেউ যদি যেচে পড়ে এই গানের সঙ্গে নিজের জীবনের সাদৃশ্য খুঁজে কষ্ট পেতে চায়, তার অর্থ হলো তিনি আসলে অপরাধবোধে ভুগছেন।’ জানা গেছে, ক্রিস ব্রাউনও তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকে সাবেক প্রেমিকা রিয়ান্নার নাম মুছে ফেলেছেন।