রিয়ালিটি শোতে শাকিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার ভক্ত ও দর্শকদের সামনে নতুন রূপে আসছেন গায়িকা শাকিরা। দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া নানা কাহিনি ভক্তদের সামনে তুলে ধরবেন তিনি। ভক্তরা এবার শাকিরাকে ব্রিটিশ একটি রিয়ালিটি শোতে দেখতে পাবেন। কলম্বীয় এই গায়িকা ‘ক্যাটি ব্র্যান্ড মিটস’ নামের রিয়ালিটি শোতে থাকছেন বলে জানা গেছে। আসছে শরতে এটির প্রচার শুরু হওয়ার কথা রয়েছে। শোটি হবে কৌতুকনির্ভর। এতে আরও থাকছেন ব্রিটিশ সংগীতশিল্পী বেঞ্জামিন হাডসন ও ব্যান্ডদল দ্য হুজিয়ারসের শিল্পীরা। ব্যান্ডের এক শিল্পী জানিয়েছেন, এর আগে ব্রিটেনে শুধু শিল্পীদের নিয়ে এমন শো আর হয়নি। ওয়েবসাইট।