রিয়ালিটি শোর বিচারকের আসনে জয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেলিভিশন কিংবা চলচ্চিত্রে অনেক অভিনয় করেছেন জয়া আহসান, বিজ্ঞাপনচিত্রেও তাঁর সরব উপস্থিতি; তবে কখনোই রিয়ালিটি শোর বিচারকের দায়িত্ব সামলাননি তিনি। এবার সেই কাজটিও করতে যাচ্ছেন। প্রথমবারের মতো ‘হ্যান্ডসাম দ্য আলটিমেট ম্যান’ নামের একটি রিয়ালিটি শোর বিচারক হলেন জয়া আহসান। যদি পুরুষ হও ফেস করো—এ কথার ওপর ভিত্তি করে সৌন্দর্যসচেতন পুরুষদের নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। প্রতিযোগিতার অন্য দুই বিচারক হলেন মাহফুজ আহমেদ ও গাজী শুভ্র।এ প্রসঙ্গে জয়া আহসান বলেন, ‘বাংলাদেশের কোনো রিয়ালিটি শোর বিচারকাজের সঙ্গে আগে কখনো সম্পৃক্ত ছিলাম না। এবারই প্রথম এ ধরনের কাজের সঙ্গে যুক্ত হলাম। এটি আমার জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা হবে। অনেক সম্ভাবনাময় পুরুষ রয়েছেন যাঁরা এই প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের নতুনভাবে বিকশিত করতে পারবেন। এই প্রতিযোগিতায় যাঁরা অংশ নেবেন, তাঁরা মিডিয়াতে অনেক ভালো করবেন বলেও আমার বিশ্বাস।’গাজী শুভ্র বলেন, ‘বেশি কিছু বলতে চাই না। বিচারক হিসেবে শুধু বলব, যারা পুরুষ তাঁরা ফেস করো।’হ্যান্ডসাম দ্য আলটিমেট ম্যান রিয়ালিটি শো সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য আজ মঙ্গলবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে তিন বিচারকের দুজন উপস্থিত ছিলেন। আরেকজন বিচারক মাহফুজ আহমেদ দেশের বাইরে থাকার কারণে সংবাদ সম্মেলন ও লোগো উন্মোচনে অনুষ্ঠানে থাকতে পারেননি। অন্যদের মধ্যে আরও ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ইমামি লিমিটেডের হেড অব বিজনেস কুমার রয়, গ্রামীণফোন লিমিটেডের হেড অব চ্যানেল কমিউনিকেশন আমান আশরাফ ফয়েজ।১৮ থেকে ৩৫ বছর বয়সী আগ্রহী পুরুষরা হ্যান্ডসাম দ্য আলটিমেট ম্যান প্রতিযোগিতায় অংশ নিতে আজ ২০ নভেম্বর থেকে নাম নিবন্ধন করতে পারবেন। প্রতিযোগিতায় নাম নিবন্ধনের জন্য www.htum.tv তে লগ ইন করতে হবে। এ ছাড়া নাম, বয়স, ঠিকানা, উচ্চতা, জেলা এবং সদ্য তোলা ছবিসহ জিপিও বক্স নম্বর ২৪৩৩-এ পাঠিয়ে দেওয়া যাবে। নাম নিবন্ধনের মেয়াদ শেষ হবে আগামী ১০ ডিসেম্বর।