রিয়েলিটি শো নিয়ে আসছেন অজয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন ধারার, ভিন্ন আমেজের একটি রিয়েলিটি শোর সঞ্চালক হয়ে আসছেন অজয় দেবগন। অন্য সব রিয়েলিটি শোর মতো এর ভাবনা বিদেশি কোনো অনুষ্ঠান থেকে ধার করা হয়নি, ধারণাটি পুরোপুরি মৌলিক। অজয়ের সঙ্গে সহসঞ্চালক হিসেবে থাকছেন প্রীতি দেশাই। রিয়েলিটি শোটির সম্ভাব্য নাম হাই দম। অজয় নিজেই অনুষ্ঠানটি সহপ্রযোজনা করবেন বলে জানা গেছে। তবে অজয়ের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, শোটি সম্প্রচারের জন্য দুটি চ্যানেলের সঙ্গে কথা হচ্ছে। এখনো কিছুই পাকাপাকি হয়নি। ওয়েবসাইট।