রিয়েলিটি শো প্রতিভা বিকাশের মাধ্যম: মিঠুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘রিয়েলিটি শো প্রতিভা বিকাশের অন্যতম মাধ্যম।’ বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমা শহরের বিমানবন্দরের কাছে নবনির্মিত হোটেল মনার্ক আঁচলের উদ্বোধন করতে এসে বললেন মিঠুন। তাঁর অভিনীত আমি সুভাষ বলছি ছবিটি প্রসঙ্গে বলেন, ‘এটি বাঙালির গর্বের ছবি। বাঙালির প্রতিবাদের ছবি।’ মনার্ক আঁচল হোটেলটির অন্যতম স্বত্বাধিকারী তিনি।