রিয়েলিটি শোতে অনীহা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাকশন রিপ্লে ও গুজারিশ। খুব কাছাকাছি সময়ে দুই-দুটি ছবি মুক্তি পেয়েছে তাঁর। এসব ক্ষেত্রে ছবির প্রচারণার সুবিধার জন্য রিয়েলিটি শোতে হাজির হওয়ার ব্যাপারে আগ্রহী হয়ে ওঠেন অনেক তারকাই। কিন্তু ঐশ্বরিয়া সে পথে হাঁটতে রাজি নন কিছুতেই। এমনকি অমিতাভ বচ্চনের কৌন বনেগা ক্রোড়পতি অনুষ্ঠানেও হাজিরা দিতে রাজি হননি তিনি। অনেকে অবাক হয়েছেন বটে, কিন্তু ঐশ্বরিয়া তাঁর নিজের সিদ্ধান্তের ব্যাপারে অটল। ব্যতিক্রম শুধু মাস্টার শেফ ইন্ডিয়া। ঐশ্বরিয়া ওই অনুষ্ঠানে এসেছিলেন উপস্থাপক অক্ষয় কুমারের সঙ্গে। তা-ও শুধু অতিথি হিসেবে।