রুখসানা মুমতাজের ‘হলুদ বিকেল’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুখসানা মুমতাজ গান করছেন দীর্ঘদিন। অ্যালবামের সংখ্যা তেমন উল্লেখযোগ্য নয়। মঞ্চেই বেশি গান করেন এই শিল্পী। নববর্ষ উপলক্ষে লেজার ভিশন থেকে এসেছে রুখসানা মুমতাজের একক অ্যালবাম হলুদ বিকেল। এটি তাঁর ষষ্ঠ অ্যালবাম। সব কটি গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার।অ্যালবামে গানের কথা লিখেছেন এন ডি মিথুন, সকাল, বিপ্লব সিকদার, লুত্ফর হাসান ও স্বপ্নীল। গানগুলো রোমান্টিক, ফোক ও মেলোডি ধাঁচের।রুখসানা মুমতাজ বলেন, ‘অ্যালবাম প্রকাশের ব্যাপারে সংখ্যার চেয়ে মানকেই প্রাধান্য দিয়েছি। তাই একটু সময় দিয়ে নতুন অ্যালবামের কাজ করেছি। গানগুলো সবার পছন্দ হলে তবেই আমার কষ্ট সার্থক হবে।’