রুনা এবার মুম্বাই ও কলকাতায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাইমস অব ইন্ডিয়ার আমন্ত্রণে দ্বিতীয় দফায় গান গাইতে আজ ভারতে যাচ্ছেন শিল্পী রুনা লায়লা। আট সদস্যের যন্ত্রশিল্পীদের নিয়ে প্রথমে তিনি যাবেন মুম্বাইতে। সেখানে ২২ জানুয়ারি বান্দ্রা ফোর্টে রুনা লায়লার একক কনসার্ট অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় কনসার্টটি ২৪ জানুয়ারি কলকাতার নিকো পার্কে। রুনা লায়লা জানান, ২৬ জানুয়ারি তিনি দেশে ফিরবেন।প্রসঙ্গত, গত বছর টাইমস অব ইন্ডিয়ার অঙ্গপ্রতিষ্ঠান মিউজিক টু ডে থেকে বের হয় রুনা লায়লার গাওয়া আটটি পাঞ্জাবি বিয়ের গানের অ্যালবাম ‘বিগ পাঞ্জাবি ওয়েডিং’। এর পরই টাইমস অব ইন্ডিয়া ভারতে এ শিল্পীর ধারাবাহিক একক অনুষ্ঠানের আয়োজন করে। গত বছরের নভেম্বরে বেঙ্গালুরুতে রুনা লায়লার প্রথম কনসার্টটি অনুষ্ঠিত হয়।