রুনা-বিশ্বজিত্ এবার মানিক-রতনে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘এক বুক ভালোবাসা’ ছবির সূচনা সংগীতে প্রায় এক বছর আগে কণ্ঠ দিয়েছিলেন রুনা লায়লা ও কুমার বিশ্বজিত্। এক বুক ভালোবাসা ছবিতে রুনা লায়লা ও কুমার বিশ্বজিত্ গান করেছিলেন আলম খানের সুরে। তারপর দুজনকে আর একসঙ্গে গান করতে দেখা যায়নি। প্রায় এক বছর পর আবার তাঁরা দুজন একসঙ্গে গান করেছেন। এবারের ছবির নাম মনিক-রতন। এতে তাঁরা গেয়েছেন এ প্রজন্মের সংগীত পরিচালক অদিতের সুরে। ‘ওরে মন পাখিরে পুড়িয়া গেলি কোন পিঞ্জরে’ শিরোনামের গানটির কথা লিখেছেন আবদার রহমান। গতকাল সোমবার মগবাজারের একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। জানা গেছে, রুনা লায়লা ও কুমার বিশ্বজিতের মতো বড়মাপের শিল্পীদের দিয়ে গান গাওয়াতে পেরে অদিতও বেশ খুশি। তিনি মনে করছেন, গানটি শ্রোতাদের বেশ ভালো লাগবে।