রুপালী পর্দায় তারা
স্বপ্ন ছিল সুপার হিরো-হিরোইন প্রতিযোগিতায় অংশ নিয়ে দুজনেই জয়ী হবেন। মিমো ও নিলয়ের সেই স্বপ্ন পূরণ হয়েছে।তাঁদের ইচ্ছা ছিল, রুপালি পর্দায় ভাসিয়ে তুলবেন নিজেদের মুখ।দুজনের সে ইচ্ছা বাস্তবে রূপ নিয়েছে।মিমোর এক জবান ছবিটি এরই মধ্যে মুক্তি পেয়েছে। আগামী ঈদে তাঁর অভিনীত কিং খান ছবিটি মুক্তি পাবে।বড়পর্দায় নিজেকে না দেখাতে পারলেও ছোটপর্দায় এরই মধ্যে নিলয়ের একরা একটি মুঠোফোনের বিজ্ঞাপনচিত্র দর্শকপ্রিয়তা পেয়েছে।দুজনের অনেক স্বপ্ন যেমন পূরণ হয়েছে, তেমন অনেক আশাভঙ্গের ঘটনাও ঘটেছে।সুপার হিরো-হিরোইন প্রতিযোগিতার সময় অনেক নির্মাতা আশ্বাস দিতেন, তাঁদের ছবিতে নেওয়ার।কেউ কেউ বলেছেন, দুই মাস পরই ছবিতে নেবেন। সেসব ছবি নির্মিত হয়েছে ঠিকই, কিন্তু তাঁদের নেওয়া হয়নি।যখন তাঁরা দুজনে কাজ করতে এসেছিলেন, তখন প্রেক্ষাগৃহে গিয়ে অনেক দর্শক দেখতেন। শাবনূর, মৌসুমী, রিয়াজ, পূর্ণিমা ও শাকিব খানের ছবি দেখার জন্য মানুষ প্রেক্ষাগৃহে ছুটছে; কিন্তু এখন তারা সেভাবে আর যাচ্ছেন না। আশাভঙ্গ হচ্ছে, তবুও তাঁরা দুজনই আবার নতুন করে আশা নামের আলোর সন্ধানে আছেন।নিলয় এখন বিজ্ঞাপনচিত্রে কাজ করার পাশাপাশি নাটকেও অভিনয় করছেন। ঈদের দুটি নাটকে কাজ করছেন বলে জানান তিনি। কাজ করছেন রূপগাওয়ার নামে একটি সিনেমায়। এ ছাড়া নীলাঞ্জনা নামের একটি ছবি হাতে নিয়েছেন।নিলয় বলেন, ‘পড়াশোনা করার পাশাপাশি যখন আমি নতুন মুখের কার্যক্রমে আবেদন করি, তখন কাউকে কিছুই বলিনি। যেদিন আমি বিজয়ী হলাম, সেদিনও সহপাঠীদের কিছু বলিনি। এখন সবাই জেনে গেছে। কাজ করতে করতে দেখলাম, সিনেমায় এলে অনেক লম্বা একটা সময় লাগবে। একটা সাধনার ব্যাপার। তাই একদম হতাশ না হয়ে এখন ঈদের কিছু বিশেষ নাটকে কাজ করছি। আর বিজ্ঞাপনচিত্র তো আছেই। দেখা যাক, কত দূর কী করতে পারি।’মিমোও এখন নাটকের কাজ নিয়ে ভীষণ ব্যস্ত। পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে শো করছেন। একটু চাপা ক্ষোভ আছে তাঁর। তিনি বলেন, ‘সিনেমায় তো কাজ করতে চেয়েছিলাম। কাজও করেছি দুটি সিনেমায়। এরপর কাজ করেছিনীলাঞ্জনা নামে একটি ছবিতে। কিন্তু তারপর আর বলার কিছু নেই। তাই নাটকে কাজ করছি। কোনো না কোনো মাধ্যমে তো কাজ করতে হবে। এটাও একধরনের পরীক্ষা। এভাবেই একটু একটু করে এগোতে চাই। আর অপেক্ষা করছি, ঈদের ছবি কিং খান-এর জন্য। এ ছবিতে কাজ করেছিলাম অনেক বড় একটা প্রত্যাশা নিয়ে। ঈদে ছবিটি মুক্তির পরই আমার কাছে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। দর্শকের প্রতিক্রিয়াটাও বুঝতে পারব। তবে সিনেমা হোক বা নাটকে, কাজ আমি করে যাব। ইচ্ছা আছে, কাজ করে প্রতিষ্ঠা পাওয়ার।’মিমোর কথার রেশ ধরে নিলয় বলেন, ‘আসলে সিনেমার এখন একটা বাজে সময় যাচ্ছে। ছবিও কম তৈরি হচ্ছে। তার পরও আমরা যে কাজ করতে পারছি, এতেই খুশি। আমার তো মনে হয়, এ অবস্থাও একসময় পরিবর্তন হবে। আমাদের মতো আরও নতুনেরা আসবে। তখন এখানে নতুন কিছু হবে। আমরা সেই সুদিনের প্রত্যাশায় রইলাম।’সিনেমা ও নাটক—এ দুই মাধ্যমে কাজ করতে গিয়ে কোনটি বেশি ভালো লেগেছে?নিলয় বলেন, ‘আসলে দুই জায়গায়ই কাজ করতে হয়। একটার সঙ্গে আরেকটার তুলনা করা যাবে না। তবে সিনেমায় কাজ করলে এর মধ্যে ভালো লাগার ব্যাপারটা বেশি কাজ করবে। কারণ, সিনেমার কাজ অনেক দিন ধরে করার পর যখন সেটি মুক্তি পায় এবং তা দেখার জন্য মানুষ টিকিট কেটে হলে যায়, তখন সেই দৃশ্য খুবই ভালো লাগে।’মিমো বলেন, ‘দুটি মাধ্যমে কাজ করে দুই ধরনের ভালো লাগা তৈরি হয়। নাটক প্রচারের পর ড্রয়িংরুমের দর্শকেরা সেটি দেখে। আবার বড়পর্দায় সিনেমা মুক্তির পর একসঙ্গে অনেক মানুষের কাছাকাছি যাওয়া যায়। তবে এ জন্য দরকার ভালো কাজ। আমরা দুজনেই সে রকম কাজের জন্য আগ্রহী।’