রুবেল আশঙ্কামুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুংফু-কারাতে ধাঁচের ছবির নায়ক রুবেলকে আশঙ্কাজনক অবস্থায় গত সপ্তাহে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গত বৃহস্পতিবার হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, রুবেল এখন আশঙ্কামুক্ত। দু-এক দিনের মধ্যেই তিনি বাসায় যেতে পারবেন।রুবেলের ঘনিষ্ঠ বন্ধু পরিচালক শহিদুল ইসলাম খোকন জানান, রুবেল হূদেরাগে আক্রান্ত হয়েছিলেন। তাঁর হূৎপিণ্ডের রক্তনালিতে ব্লক ধরা পড়েছে। তাঁকে দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। এখন তিনি কিছুটা সুস্থ।