রুমি-শুভর ‘সাদামাটা ২’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৯ সালে প্রকাশিত হয়েছিল কাজী শুভর প্রথম একক গানের অ্যালবাম ‘সাদামাটা’। তিন বছর বিরতির পর এবারের ঈদুল ফিতরে আসছে কাজী শুভর দ্বিতীয় একক গানের অ্যালবাম ‘সাদামাটা ২’।‘সাদামাটা ২’ প্রসঙ্গে প্রথম আলো ডটকমকে কাজী শুভ বলেন, ‘আমার প্রথম অ্যালবাম সাদামাটাতে আধুনিক ও মৌলিক গানের প্রাধান্য ছিল বেশি। পাশাপাশি ছিল ফোক গান। শেষ পর্যন্ত দেখলাম, সবাই আধুনিক গানের চেয়ে ফোক গানটাকেই বেশি গ্রহণ করেছে। তাই শ্রোতাদের কথা চিন্তা করেই এবারের অ্যালবামে ফোক গান রেখেছি বেশি। নয়টি গানের মধ্যে ছয়টিই ফোক। আর বাকি তিনটি মৌলিক। এর মধ্যে একটি মৌলিক গানে আমার সঙ্গে কণ্ঠ দিয়েছে পড়শী।’কাজী শুভ আরও বলেন, ‘তিন বছর আগে প্রকাশিত আমার প্রথম অ্যালবামটির সুর ও সংগীতায়োজন করেছিলেন আরফিন রুমী। এটিও তাঁরই তত্ত্বাবধানে করা হয়েছে। আমি বলব, আগের অ্যালবামের চেয়ে এবারেরটিতে রুমি নিজেও অনেক যত্ন নিয়েছে। দুই বছর ধরেই আমরা অ্যালবামটির কাজ করছি।’‘সাদামাটা ২’ অ্যালবামের গান প্রসঙ্গে কাজী শুভ বলেন, ‘ফোক গানগুলোর সবকটিই বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে সংগৃহীত। গানগুলোর মূল ভাব ঠিক রেখে সময়োপযোগী করে সংগীতায়োজন করা হয়েছে। আশা করছি, গানগুলো শ্রোতাদের ভালো লাগবে।’