রুমির বিয়ের গুঞ্জন, পাত্রী মার্কিনপ্রবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার যুক্তরাষ্ট্রে গিয়ে বিয়ে করেছেন এ সময়ের আলোচিত গায়ক, সুরকার ও সংগীতপরিচালক আরফিন রুমি—এমন একটি খবর রটেছে মিডিয়ায়। বিষয়টি নিয়ে কথা হয় এক যুক্তরাষ্ট্রপ্রবাসীর সঙ্গে। তিনি বলেন, ‘এবার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার আগে এখানকার (যুক্তরাষ্ট্র) প্রবাসী মেয়ে কামরুন নেসার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আরফিন রুমি। কামরুন নেসা নিউইয়র্কের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। কামরুন নেসা ছিলেন রুমির গানের একনিষ্ঠ ভক্ত। রুমি নিউইয়র্কে গান করতে এলে তাঁর সঙ্গে কামরুন নেসার পরিচয় ও সম্পর্ক।’ এ বিষয়ে জানতে চাইলে আরফিন রুমি বলেন, ‘কামরুন নেসা মূলত আমার গানের ভক্ত। যুক্তরাষ্ট্রেই তাঁর সঙ্গে আমার পরিচয়। এরপর থেকে আমাদের মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। ফেসবুকে ও মুঠোফোনে নিয়মিত যোগাযোগ হয়। এবার আমরা একসঙ্গে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছি।’