রুমীর ‘ভালোবাসি তোমায়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরেফিন রুমীর নতুন অ্যালবাম ভালোবাসি তোমায় বাজারে এসেছে। গত শনিবার রাজধানীর একটি হোটেলে নতুন এই অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসেছিলেন হাবিব, পড়শি, শহীদ ও ফেরদৌস ওয়াহিদের মতো জনপ্রিয় শিল্পীরা। আরও উপস্থিত ছিলেন কথাবন্ধুখ্যাত নীরব খান, পরিচালক সোহেল আরমান ও আনজাম মাসুদ। রুমী বলেন, প্রতিটি গান যেন শ্রোতাপ্রিয়তা পায়, সেভাবেই এর সুর করা হয়েছে। অ্যালবামে মোট ১০টি গান রয়েছে। এর মধ্যে ন্যান্সির সঙ্গে রয়েছে দুটি গান। তিনটি গান রুমী গেয়েছেন পড়শি, শুভমিতা ও খেয়ার সঙ্গে।