রুশ গানের আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে বসেছিল রুশ গানের আসর। এতে গান করে রাশিয়ান একাডেমিক কয়্যার। ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত গানের এই দলটি পরিবেশন করে রুশ লোকসংগীত, দেশাত্মবোধক, রণসংগীত, প্রেম-বিরহসহ নানা আঙ্গিকের গান। যৌথভাবে এ গানের আসরের আয়োজন করে রাশিয়ান সাংস্কৃতিক কেন্দ্র ও ঢাকা বিশ্ববিদ্যালয়। রুশ গানের এই আসরে ছিল রাশিয়ার ঐতিহ্যবাহ্য বাদ্যযন্ত্র হারমোনিকা। হারমোনিকার সুরে সুরে সমবেত কণ্ঠে গান শোনান শিল্পীরা। রাশিয়ার একটি লোকসংগীত দিয়ে শুরু হয় পরিবেশনা। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ও বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার আ নিকোলায়েভ।ভরিয়া পরান শুনিতেছি গান সাম্য, দ্রোহ ও প্রেমের কবি কাজী নজরুল ইসলামের ১১৪তম জয়ন্তী ছিল ১১ জ্যৈষ্ঠ। এ উপলক্ষে বাংলাদেশ নজরুলসংগীত সংস্থা দুই দিনের নজরুল সম্মেলনের আয়োজন করে। রাজধানী শাহবাগের জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনের গতকাল ছিল শেষ দিন। এদিন প্রাণভরে গান শুনলেন শ্রোতারা। প্রায় অর্ধশত নজরুলসংগীত পরিবেশনার মধ্য দিয়ে শেষ হলো এ আয়োজন। সংস্থার জ্যেষ্ঠ শিল্পীদের সমবেত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় সম্মেলন। এর পর পরিবেশিত হয় একক কণ্ঠের গান, শিশুশিল্পীদের সমবেত পরিবেশনা ‘এই আমার বাংলাদেশ’ এবং নৃত্য নন্দনের শিল্পীদের নাচ। একক কণ্ঠে গান করেন খায়রুল আনাম শাকিল, জোসেফ কমল রড্রিক্স, সুমন চৌধুরী, ফেরদৌস আরা, ইয়াসমীন মুশতারী প্রমুখ শিল্পী। ভেনিস বিয়েনালে বাংলাদেশ প্যাভিলিয়নজাহিদ মুস্তাফা ও অশোক কর্মকার, ভেনিস থেকেইতালির সমুদ্রবেষ্টিত পর্যটন নগর ভেনিসে এখন দেশি-বিদেশি লাখো পর্যটকের ভিড়। ভেনিস এখন উৎসবের নগর। এখানে বসেছে বিশ্বশিল্পের ইতিহাসে ১১০ বছরের প্রাচীন ও খ্যাতনামা দ্বিবার্ষিক চারুকলা প্রদর্শনীর ৫৫তম আসর। বাংলাদেশসহ পৃথিবীর ৮৮টি দেশের চারুশিল্পীরা এতে অংশ নিচ্ছেন। ভেনিস বিয়েনালে বাংলাদেশের অংশগ্রহণ দ্বিতীয়বারের মতো হলেও এই প্রথমবার মূল বিয়েনালে তৈরি হয়েছে বাংলাদেশ প্যাভিলিয়ন। অফিসিনা দেলে যার্ত্রে গ্যালারিতে তৈরি করা হয়েছে বাংলাদেশ প্যাভিলিয়ন। গত ৩০ মে বিকেল পাঁচটায় গ্যালারিসংলগ্ন সেন্ত্রো কুলতুরালে দন ওরিয়নে আর্টিজানেল্লি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ প্যাভিলিয়নের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশের সংস্কৃতিসচিব রণজিৎ বিশ্বাস। এতে বাংলাদেশের চারুশিল্প ও এ আয়োজনে বাংলাদেশের অংশগ্রহণের প্রেক্ষিত তুলে ধরেন বাংলাদেশ প্যাভিলিয়নের কিউরেটর ফ্রানচেসকো এলিসেই, ফাবিও আনসেলমো ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোমে বাংলাদেশ দূতাবাসের অর্থনৈতিক কাউন্সিলর মফিজুর রহমান, রোম ও ভেনিসে বসবাসকারী অনেক বাংলাদেশিসহ বাংলাদেশ প্যাভিলিয়নে অংশগ্রহণকারী আটজন শিল্পী এবং ভেনিসের শিল্পানুরাগী বিশিষ্ট নাগরিকেরা। উল্লেখ্য, ভেনিস বিয়েনালে এবার অংশগ্রহণকারী বাংলাদেশের শিল্পীরা হলেন ঢালী আল মামুন, মোখলেসুর রহমান, মাহবুব জামাল, জাহিদ মুস্তাফা, অশোক কর্মকার, লালা রুখ সেলিম ও উত্তম কুমার কর্মকার।