রুশ দূতাবাসে যুদ্ধের ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৯ মে দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়ের ৭০তম বার্ষিকী পালন উপলক্ষে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ঢাকার রাশিয়ান দূতাবাস। ১৪ মার্চ থেকে শুরু করে এপ্রিলের শেষ পর্যন্ত প্রতি শনিবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওপর ভিত্তি করে তৈরি সোভিয়েত চলচ্চিত্রগুলোর প্রদর্শন হবে। ১৪ মার্চ দেখানো হবে ব্যালাড অব এ সোলজার, ২১ মার্চ থাকছে দ্য ডনস হেয়ার আর কোয়াইট, ২৮ মার্চ ফাদার অব এ সোলজার, ৪ এপ্রিল ইভানস চাইল্ডহুড, ১১ এপ্রিল দে ফট ফর দেয়ার কান্ট্রি, ১৮ এপ্রিল অফিসার্স ও ২৫ এপ্রিল দেখানো হবে দ্য ক্রেইনস আর ফ্লাইং। প্রতিটি ছবির সংলাপ ইংরেজিতে করা হয়েছে অথবা তাতে সাব-টাইটেল দেওয়া হয়েছে।
প্রতি শনিবার সন্ধ্যা সাতটা ৩০ মিনিটে ছবিগুলো দেখানো হবে গুলশানে অবস্থিত রাশিয়ান দূতাবাসের সিনেমা হলে। তিন নম্বর গেট দিয়ে ঢুকতে হবে এই হলে। আসনসংখ্যা সীমিত।