রুশদির সঙ্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মাসে টরন্টোতে বিশিষ্ট লেখক সালমান রুশদির সঙ্গে সাক্ষাত্ হয়েছে বলিউড তারকা রানী মুখার্জির। সঙ্গে গুণী পরিচালক দীপা মেহতাও ছিলেন। সেখানে ঘণ্টা দুয়েক কথা হয় তাঁদের। রুশদির বুকার পুরস্কারজয়ী উপন্যাস মিডনাইটস চিলড্রেন অবলম্বনে একটি ছবি তৈরি হচ্ছে। এতে রানীর থাকার সম্ভাবনা বেশ জোরালো। এ ছবিতে রানীর অভিনয়ের ব্যাপারে নাকি বেশ আগ্রহ দেখিয়েছেন রুশদি। দীপা অবশ্য খোলাখুলি কিছু বলেননি। তিনি বলেন, ‘হ্যাঁ, টরন্টোতে সালমান রুশদি ও আমার সঙ্গে রানীর কথা হয়েছে। তবে ওই ছবিতে তাঁর অভিনয়ের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।’ ওয়েবসাইট।