রুহির নায়ক পরমব্রত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুহি
রুহি

বাংলাদেশের রুহি এখন অভিনয় করছেন ভারতের বাংলা ছবিতে। ছবির নাম গ্ল্যামার। পরিচালক মহুয়া চক্রবর্তী। রুহি অভিনয় করছেন কলকাতার নায়ক পরমব্রতর সঙ্গে। গত সোমবার শুটিংয়ে তাঁরা প্রথম একসঙ্গে অংশ নেন। গতকাল মঙ্গলবার রুহির তেমন কোনো কাজ ছিল না। সারা দিন হোটেলেই ছিলেন। দুপুরে কলকাতা থেকে তিনি মুঠোফোনে পরমব্রতর সঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন এভাবে, ‘পরমব্রতর সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল প্রায় বছর দুয়েক আগে। এরপর আর কোনো যোগাযোগ হয়নি। এবার কাজ করতে এসে ভালো লাগছে। মাত্র তো একদিন শুটিং করেছি। ওর কাছ থেকে দারুণ সহযোগিতা পাচ্ছি।’

পরমব্রত
পরমব্রত



ছবির গল্প প্রসঙ্গে রুহি বলেন, ‘গ্ল্যামার জগতের নানা ঘটনা নিয়ে ছবির গল্প। আমাকে কেন্দ্র করে কাহিনি এগিয়ে যায়। ছবিতে আমি সুপার মডেল। নাম জোয়ানা মিশেল।’

গ্ল্যামার ছবিতে কাজ করার ব্যাপারে রুহির সঙ্গে নির্মাতারা চুক্তি করেন ২১ মাস আগে। রুহি বলেন, ‘নানা কারণে ছবির কাজ শুরু হতে দেরি হয়েছে। এই সময়ের মধ্যে পরিচালকের সঙ্গে আমার যোগাযোগ ছিল। সম্প্রতি তিনি ঢাকায় আসেন। তখন তাঁর সঙ্গে ছবির কাজ নিয়ে অনেক কথা হয়। কলকাতার বিভিন্ন লোকেশনে আমরা এক মাস কাজ করব।’