রুহির 'থ্রি ইলিগ্যাল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুহি
রুহি

থ্রি ইলিগ্যাল নামে নতুন একটি ছবিতে অভিনয় করবেন রুহি। এ বছর এপ্রিলে যুক্তরাজ্যে ছবিটির শুটিং হবে। রুহি বলেন, ‘যুক্তরাজ্যে অবৈধ প্রবাসী বাঙালিদের দুঃসহ জীবনের ঘটনা নিয়ে ছবিটির গল্প। এখানে আমি যুক্তরাজ্যের একজন নাগরিকের চরিত্রে অভিনয় করব। নাম আফসানা। অবৈধ প্রবাসী বাঙালিদের সব ধরনের জটিলতা দূর করার চেষ্টা করি এবং তাদের সহযোগিতা করি।’
রুহি আরও বলেন, ‘আমি যে ছবিগুলোয় অভিনয় করেছি, তার মধ্যে থ্রি ইলিগ্যাল ছবির বিষয়বস্তু একেবারে নতুন মনে হয়েছে।’
ছবিটির পরিচালক আমিনুল ইসলাম। এতে আরও অভিনয় করবেন ফেরদৌস, নিপুণ, আনিসুর রহমান মিলন, চম্পা, শহীদুল আলম সাচ্চু প্রমুখ।