রুহির ‘রুহু ২৫ ইভেন্টস’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাম্প মডেল ও অভিনেত্রী দিলরুবা ইয়াসমিন রুহি এবার নিজেই একটি ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেছেন। যার নাম ‘রুহু ২৫ ইভেন্টস’। গতকাল বৃহস্পতিবার হোটেল রূপসী বাংলার উইন্টার গার্ডেনে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে রুহির এ প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে।প্রথম আলো ডটকমকে রুহি বলেন, ‘মডেলিং ও অভিনয়ের পাশাপাশি অনেক দিন ধরে এ ধরনের একটি প্রতিষ্ঠান করার ইচ্ছা ছিল। দেশের করপোরেট ইভেন্ট, বিয়ে, ফ্যাশন শো আয়োজনের পাশাপাশি দেশের বাইরের বিভিন্ন ইভেন্ট নিয়েও কাজ করার ইচ্ছা আছে আমার।’ এ ছাড়া ‘কাছের মানুষ’ নামে প্রতিষ্ঠানটির একটা নিজস্ব তহবিল থাকবে বলে তিনি জানালেন। ওই তহবিলে ব্যবসা থেকে লাভের ২০ শতাংশ অর্থ দেশের শীতার্ত, এসিডদগ্ধ, বিধবা, অনাথসহ বিভিন্ন গরিব অভাবী মানুষদের জন্য ব্যয় করা হবে। ১৯ জুলাই সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠানটি সম্পর্কে আরও তথ্য জানানো হবে, লোগো উন্মোচন করা হবে।উল্লেখ্য, ঈদের পরই রুহি কলকাতায় যাচ্ছেন তাঁর প্রথম চলচ্চিত্র ‘গ্ল্যামার’-এর শুটিং শুরু করার জন্য। মহুয়া চক্রবর্তীর পরিচালনায় নতুন এ ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন ইন্দ্রনীল ও নুসরাত।