রাজায় রাজায় যুদ্ধ হলে উলুখাগড়ার প্রাণ যায়। কলকাতার দুই জনপ্রিয় ব্যান্ড ক্যাকটাস ও ফসিলের দুই প্রধান রূপম ইসলাম ও সিধুর অহংবোধের ‘যুদ্ধে’ প্রাণ ওষ্ঠাগত নতুন পরিচালক হূষিকেশ মণ্ডলের। হূষিকেশ তাঁর নতুন ছবি অচেনা বন্ধুত্ব-এ কলকাতার ব্যান্ডগুলোর পরিচিত মুখগুলোকে একসঙ্গে আনার পরিকল্পনা করেছিলেন। এতেই বেধেছে ঝামেলা।
ছবির মূল সংগীত পরিচালক নীল ও সাকি। ‘ডানা দাও’ শিরোনামে একটি গান সাকি আর সিধু মিলে বানিয়েছেন। রূপম যখন জানতে পারেন, এই গান সিধুর করা, তক্ষুনি বেঁকে বসেন। সিধুর গানে কণ্ঠ তিনি মেলাবেন না। শেষ মুহূর্তে এসে এই জটিলতায় বিপাকে পড়েছেন হূষিকেশ। বললেন, ‘আমি তরুণ পরিচালক। কোনো ব্যক্তিগত লড়াইয়ে জড়িয়ে পড়তে চাই না। কিন্তু বাস্তবতা সত্যিই হতাশাজনক।’ টিএনএন।