রূপমাধুর্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজী টিভিতে আজ রাত সোয়া আটটায় প্রচারিত হবে সৌন্দর্যচর্চা নিয়ে অনুষ্ঠান ‘রূপমাধুর্য’। আফরোজা কামালের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রয়োজনা ও পরিচালনা করেছেন রাহাত খান। আজ অতিথি হিসেবে থাকবেন শাহরুখ আমিন ও বুবলি। এবারের ঈদ ফ্যাশন, ঈদের দিনের সাজ—এসব নিয়ে কথা বলবেন তাঁরা। শুধু রূপচর্চা নয়, পরিপূর্ণ সৌন্দর্য নিয়েই আলোচনা করা হয় এ অনুষ্ঠানে।