রূপসজ্জাশিল্পী মোহাম্মদ ফারুক আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৪-তে রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খানের হাত থেকে পুরস্কার গ্রহণ করছেন রূপসজ্জাশিল্পী মোহাম্মদ ফারুক
মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৪-তে রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খানের হাত থেকে পুরস্কার গ্রহণ করছেন রূপসজ্জাশিল্পী মোহাম্মদ ফারুক

চলে গেলেন বাংলাদেশের নাটক ও চলচ্চিত্রজগতের গুণী রূপসজ্জাশিল্পী মোহাম্মদ ফারুক (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রোববার দুপুরে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দীর্ঘদিন ধরে এই শিল্পী যকৃতের দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। মোহাম্মদ ফারুকের মৃত্যুর খবরটি প্রথম আলোকে নিশ্চিত করেন তাঁর ছেলে ফরহাদ রেজা।
১৯৬৫ সালে রূপসজ্জাশিল্পী হিসেবে কাজ শুরু করেন মোহাম্মদ ফারুক। দীর্ঘ কর্মজীবনে তিনি অসংখ্য নাটক ও চলচ্চিত্রের রূপসজ্জাশিল্পী হিসেবে কাজ করেছেন। ২০১৪ সালে মেরিল-প্রথম আলো পুরস্কারে বিচারকদের রায়ে বিশেষ পুরস্কার অর্জন করেন এই রূপসজ্জাশিল্পী।
মোহাম্মদ ফারুকের ছেলে ফরহাদ রেজা প্রথম আলোকে বলেন, ‘সপ্তাহ দুয়েক আগে যকৃতের সমস্যা নিয়ে বাবা হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। রোববার (গতকাল) দুপুরে আমাদের ছেড়ে চলে যান তিনি।’ ফরহাদ রেজা বলেন, হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে তাঁর বাবার মরদেহ তাঁদের মিরপুরের বাসায় নেওয়া হয়। এরপর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।