রূপালী বৃত্তে সাব্বির!
চন্দন চৌধুরীর ‘কি জাদু করিলা’ চলচ্চিত্রের মাধ্যমে টিভি অভিনেতা মীর সাব্বির প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ২০০৮ সালে। এর প্রায় দুই বছর পর ফেরদৌস প্রযোজিত ‘এক কাপ চা’ চলচ্চিত্রেও অভিনয় করেন মীর সাব্বির।সামনে সাব্বির গুণী নির্মাতা আবু সাইয়ীদের ‘রূপালী বৃত্ত’ নামের নতুন চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এরই মধ্যে পরিচালকের সঙ্গে সাব্বিরের প্রাথমিক আলাপ-আলোচনা হয়ে গেছে। ‘রূপালী বৃত্ত’ চলচ্চিত্রটি প্রখ্যাত ঔপন্যাসিক হুমায়ূন আহমেদের ‘পেন্সিলে আঁঁকা পরী’ উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে।জানা গেছে, ‘রূপালী বৃত্ত’ চলচ্চিত্রটি একটু নারীকেন্দ্রিক। এখানে নারীদের মনস্তাত্ত্বিক কিছু বিষয় তুলে ধরা হয়েছে।ছবিতে অভিনয় সম্পর্কে সাব্বির বলেন, ‘ছবিটির গল্প আমার অসম্ভব ভালো লেগেছে। তা ছাড়া সাইয়ীদ ভাই আমাদের ঘরানারই নির্মাতা। তাই এ ছবিটি করার জন্য আমার আগ্রহটা অনেক বেশি। আমার মনে হয়, রূপালী বৃত্ত চলচ্চিত্রে কাজ করলে আমার অন্য রকম একটা অভিজ্ঞতা হবে।’বর্তমানে সাব্বির তাঁর পরিচালনায় ‘মকবুল’ নামের নাটকটির কাজ নিয়ে ব্যস্ত। পরিচালনার পাশাপাশি নাটকটিতে অভিনয়ও করছেন সাব্বির। এ ছাড়া দেশ টিভিতে সাব্বির অভিনীত ‘সাতকাহন’ নাটকটিও প্রচারিত হচ্ছে।কাজ করছেন রুলিন রহমান, সুমন আনোয়ার, অরণ্য আনোয়ারের ধারাবাহিক নাটকের। এ ছাড়া সম্প্রতি উপন্যাসধর্মী বেশ কয়েকটি ধারাবাহিকেও কাজ করেছি। এগুলো হচ্ছে ‘দেনা-পাওনা’, ‘গৃহদাহ’, ‘পথের দাবি’, ‘রাজলক্ষ্মী-শ্রীকান্ত’।খুব শিগগিরই এগুলোর প্রচারকাজ শুরু হবে।