রূপে-গুণে সালমা হায়েক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কানের লালগালিচায় প্ল্যাকার্ড হাতে সালমা হায়েক l ছবি: এএফপি
কানের লালগালিচায় প্ল্যাকার্ড হাতে সালমা হায়েক l ছবি: এএফপি

কানের লালগালিচায় ভিড়ের মধ্যে আরও একবার বড়সড় আলোড়ন৷ উৎসবে হাজির সালমা হায়েক৷ ম্যাজেন্টা গাউনে কী অসাধারণ দেখাচ্ছে মেক্সিকান অভিনেত্রীকে! সংগীতের মূর্ছনা আর লোকজনের উল্লসিত চিৎকারের মধ্যে সালমা নামলেন লালগালিচায়৷ তারপর আচমকা দেখালেন একটি বিশেষ প্ল্যাকার্ড৷ ‘ব্রিং ব্যাক আওয়ার গার্লস’, আমাদের মেয়েদের ফিরিয়ে আনো৷ নাইজেরিয়ার অপহৃত ৩০০ স্কুলছাত্রীকে উদ্ধারের আবেদন জানাতেই নাকি সালমার এই আহ্বান৷ সব মিলিয়ে সালমা রূপেও মুগ্ধ করলেন, গুণেও৷