রেকর্ড গড়তে যাচ্ছেন স্কারলেট জোহানসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারিশ্রমিকের দৌড়ে সব অভিনেত্রীকে পেছনে ফেলতে যাচ্ছেন আয়রন ম্যান-২ খ্যাত হলিউডের অভিনেত্রী স্কারলেট জোহানসন। অ্যাভেঞ্জারস-২ ছবিতে অভিনয়ের বিনিময়ে ১৩ মিলিয়ন পাউন্ড ঝুলিতে পুরবেন ২৭ বছর বয়সী এ তারকা। আর এর মাধ্যমে বিশ্বের তাবত্ অভিনেত্রীর মধ্যে সর্বাধিক পারিশ্রমিক পাওয়ার রেকর্ড গড়তে যাচ্ছেন তিনি। অ্যাভেঞ্জারস ছবিতে মার্ভেল কমিকের জনপ্রিয় চরিত্র ব্ল্যাক উইডোর চরিত্রে দেখা গেছে স্কারলেটকে। সবকিছু ঠিক থাকলে, ছবিটির সিকু্যয়েলেও একই চরিত্রে অভিনয় করবেন তিনি। আর পারিশ্রমিক হিসেবে পাবেন ১৩ মিলিয়ন পাউন্ড। এক খবরে এমন তথ্যই প্রকাশ করেছে যুক্তরাজ্যের দ্য সান। সবচেয়ে বেশি পারিশ্রমিকের রেকর্ডটি এখন দখলে রয়েছে অস্কারজয়ী হলিউডের অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির। ২০১০ সালে মুক্তি পাওয়া দ্য টু্যরিস্ট ছবিতে কাজ করে তিনি পেয়েছিলেন ১২.২ মিলিয়ন পাউন্ড। চলতি বছরের ১১ এপ্রিল মুক্তি পেয়েছে স্কারলেট অভিনীত অ্যাভেঞ্জারস ছবিটি। এখন পর্যন্ত ছবিটির আয়ের পরিমাণ ৯৩৬ মিলিয়ন পাউন্ড। আন্তর্জাতিক ছবির ইতিহাসে এটা তৃতীয় সর্বোচ্চ আয়। অ্যাভেঞ্জারস ছবির ব্যাপক সাফল্যের বিষয়টি বিবেচনা করে এর সিকু্যয়েলে যেকোনো উপায়ে স্কারলেটকে পেতে চান ছবির প্রযোজকেরা। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, `এরই মধ্যে হলিউডে শক্ত আসন গেড়েছেন স্কারলেট। অ্যাভেঞ্জারস ছবিতে দর্শকের পাশাপাশি সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছেন। তাই ছবিটির সিকু্যয়েলে তঁাকে রাখতে দৃঢ় প্রতিজ্ঞ ছবির প্রযোজকেরা। সবার প্রত্যাশা, শিগগিরই তিনি ছবিটিতে চুক্তিবদ্ধ হবেন।' অ্যাভেঞ্জারস-২ ছবিতে আরও অভিনয় করবেন রবার্ট ডাউনি জুনিয়র, ক্রিস হেমসওয়ার্থ, জেরেমি রেনার প্রমুখ। ছবির জন্য তঁাদের প্রত্যেকের পারিশ্রমিকই ৫০ শতাংশ করে বাড়িয়ে দেওয়া হচ্ছে।