রেকর্ড গড়ল টিনটিন!
১৯৩২ সালে প্রকাশিত সাড়া জাগানো কমিক ‘টিনটিন’-এর একটি বিরল প্রচ্ছদ সম্প্রতি নিলামে তোলা হয়েছিল। প্যারিসে আয়োজিত সে নিলামে এক মিলিয়ন পাউন্ডে বিক্রি হয়ে রেকর্ড গড়েছে প্রচ্ছদটি।একজন ব্যক্তিগত সংগ্রাহক ১.৩ মিলিয়ন ইউরো খরচ করে এ প্রচ্ছদটি কিনে নিয়েছেন। এর আগে ২০০৮ সালে প্রচ্ছদটির নিলাম-মূল্য উঠেছিল সাড়ে সাত লাখ ইউরো। এবারে সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ল প্রচ্ছদটি। জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রচ্ছদটি এঁকেছিলেন বেলজিয়ান লেখক ও চিত্রকর জর্জেস রেমি—যিনি হার্জ নামেই বেশি পরিচিত। ১৯৮৩ সালে মারা গেছেন হার্জ। বর্তমানে তাঁর আঁঁকা এ ধরনের মাত্র পাঁচটি চিত্রকর্ম অবশিষ্ট রয়েছে।টিনটিন স্মারক হিসেবে সংগ্রহে থাকা সামগ্রী নিয়ে এই নিলামের আয়োজন করা হয়। টিনটিনের খসড়া স্কেচসহ টিনটিন সিরিজের ‘এক্সপ্লোরস অন দ্য মুন’ বইয়ের একটি কপিও এই নিলামে তোলা হয়। এতে স্বাক্ষর করেছেন চাঁদে অবতরণকারী প্রথম তিনজন নভোচারী- নেইল আর্মস্ট্রং, এডুইন অলড্রিন এবং মাইকেল কলিন্স।