রেকর্ড গড়ার পথে টেলর সুইফট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০ বছর বয়সেই চারদিকে সাড়া ফেলে দিয়েছেন গায়িকা টেলর সুইফট। একদিকে নতুন অ্যালবাম নিয়ে হুলস্থুল, অন্যদিকে তাঁর মোমের মূর্তি ঠাঁই পেতে যাচ্ছে মাদাম তুসোর জাদুঘরে। গত সোমবার মার্কিন এই গায়িকার তৃতীয় অ্যালবাম স্পিক নাউ বাজারে এসেছে। ধারণা করা হচ্ছে, অ্যালবামটি প্রথম সপ্তাহেই ১০ লাখ কপি বিক্রির রেকর্ড গড়বে। এরই মধ্যে প্রচুর ভক্ত ও ক্রেতা অ্যালবামটি কিনতে অনলাইনে ও দোকানে দোকানে ঢুঁ মারছেন। এক সপ্তাহের মধ্যে ১০ লাখ অ্যালবাম বিক্রি হলে এটি হবে এ বছরের রেকর্ড। কারণ, চলতি বছর এমিনেমের রিকভারিই শুধু প্রথম সপ্তাহে সাত লাখ ৪১ হাজার কপি বিক্রি করে শীর্ষ তালিকায় আছে। এদিকে মাদাম তুসো জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, শিগগির তাঁর মূর্তিটি উন্মোচন করা হবে। ওয়েবসাইট।