রেকর্ড ছাড়িয়ে ‘অ্যাভাটার’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেই যে শুরু হয়েছে আর থামার লক্ষণ দেখাচ্ছে না অ্যাভাটার ছবির ঝড়। মুক্তি পাওয়ার তিন সপ্তাহের মাথায় জেমস ক্যামেরনের এ ছবি আয় করে নিয়েছে ১ দশমিক ১৪ বিলিয়ন মার্কিন ডলার। এরই মধ্যে অ্যাভাটার ছাড়িয়ে গেছে দ্য লর্ড অব দ্য রিংস ছবির আয়ের রেকর্ড। ধারণা করা হচ্ছে, ত্রিমাত্রিক প্রযুক্তিসমৃদ্ধ এই ছবি শিগগিরই ছাড়িয়ে যাবে ক্যামেরনের আগের সাড়া জাগানো ছবি টাইটানিক-এর আয়ের রেকর্ডও। এদিকে অ্যাভাটার-এর সাফল্যের পর ছবিটির পরের পর্ব তৈরির ঘোষণা দিয়ে ফেলেছেন নির্মাতা জেমস ক্যামেরন।