রেখাকে মিকার লকেট উপহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে খুশি হয়ে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রেখাকে একটি লকেট উপহার দিয়েছেন সংগীতশিল্পী মিকা সিং৷ মজার ব্যাপার হলো, সেই আসরে প্রথমবারের মতো মুখোমুখি হয়েছিলেন এই দুই তারকা৷ আর প্রথম দেখাতেই অভিভূত তাঁরা৷
রেখা বলেন, ‘আমি আপনার সব গানই জানি৷ আসলে আপনি খুবই ও কুশলী শিল্পী৷’
এতবড় একজন তারকার মুখে এই প্রশংসাবাক্য শুনে যারপরনাই আনন্দিত মিকা৷ তিনিও জানিয়ে দেন, রেখার বড় একজন ভক্ত তিনি৷ এরপর নিজের গলা থেকে শিখ ধর্মের প্রতীকের মূল্যবান একটি লকেট রেখাকে উপহার দেন মিকা৷ টিএনএন৷