রেখাকে শেখালেন ক্যাটরিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শিলা কি জাওয়ানি’র আবেদনময়ী ক্যাটরিনা সবার মাথা ঘুরিয়ে দিয়েছেন। এমনকি অভিনেত্রী রেখাও ওই গানের ভক্ত হয়ে গেছেন। গত বছরের সেরা ওই আইটেম-গানে ক্যাটরিনার কোমর দোলানোটা ভীষণ ভালো লেগেছে রেখার। তিনি ক্যাটরিনাকে অনুরোধ করেছেন, তাঁকে ওই রকম কোমর দোলানো শেখাতে। পুরস্কার বিতরণী এক অনুষ্ঠানের মহড়ায় এই দুই অভিনেত্রীর দেখা হয়। সেখানেই দুজন একত্রে মহড়া দেন কিছুক্ষণ। শিগগিরই এই দুই তারকাকে ‘শিলা কি জাওয়ানি’ গানের সঙ্গে একসঙ্গে নাচতে দেখা যাবে। ওয়েবসাইট।