রেজওয়ানা চৌধুরী বন্যার মা মারা গেছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার মা মারা গেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। ৩১ মার্চ রাত তিনটায় লালমাটিয়ার নিজ বাসায় মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।
মরহুমার মরদেহ স্কয়ার হাসপাতালে হিমঘরে রাখা হয়েছে। লন্ডন থেকে তাঁর মেয়ে ঢাকায় ফেরার পর কাল শুক্রবার বাদ জুমা লালমাটিয়া মিনার মসজিদে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হবে।
রেজওয়ানা চৌধুরী বন্যার মা ইসমাত আরা খান রাজধানীর কাকলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন উপাধ্যক্ষ ছিলেন। মায়ের মৃত্যুতে পরিবারের পক্ষ থেকে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।