রেজাউল করিমের ‘বোধের বুনট’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রদর্শনীর নাম ‘বোধের বুনট’। ষাটের দশকের বিশিষ্ট শিল্পী রেজাউল করিমের সাম্প্রতিক কাজ নিয়ে এই প্রদর্শনী গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হলো ধানমন্ডির ঢাকা আর্ট সেন্টারে। এটি তাঁর নবম একক শিল্পকর্ম প্রদর্শনী। শিল্পকর্ম রয়েছে ৫৩টি, আট দিনের এই প্রদর্শনী চলবে ২৯ নভেম্বর পর্যন্ত।সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান। বিশেষ অতিথি ছিলেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও এটিএন নিউজের সিইও ও প্রধান বার্তা সম্পাদক আবেদ খান। রেজাউল করিমের শিল্পকর্ম নিয়ে আলোচনা করেন স্থপতি সামসুল ওয়ারেস।আলোচকেরা জানান, রেজাউল করিম প্রধানত বিমূর্ত রীতিতে কাজ করেন। প্রকৃতির অন্তর্গত রূপের অভিব্যক্তি তিনি রং, স্পেস, ফর্ম, টেক্সচারের সমন্বয়ে প্রকাশ করেছেন। বিমূর্ত ছবি কেবল চোখে দেখে অনুভব করার মতো নয়। এখানে মেধা, চিন্তা ও বোধের সক্রিয়তার প্রয়োজন পড়ে। ভাবতে হয়। চিন্তার ভেতর দিয়ে পৌঁছতে হয় অনুভবের কাছে। মানুষের মনের ভেতরে আরও একটি জগৎ আছে। বিমূর্ত ছবি সেই জগৎকেই তুলে ধরে।শিল্পী রেজাউল করিম তাঁর কাজে কখনো কখনো পরিচিত কিছু অবয়বের আদল ব্যবহার করেছেন। কিছু দৃশ্যের আবছা উপস্থিতিও লক্ষণীয়। যা দর্শকদের ভাবনার একটি সূত্র ধরিয়ে দেয়। সব মিলিয়েই তাঁর কাজ দৃষ্টিনন্দন।শিল্পী রেজাউল করিম ১৯৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে স্নাতক ডিগ্রি নেন। ওই বছরই তিনি বাংলাদেশ টেলিভিশনে সেট ডিজাইনার হিসেবে কাজে যোগ দেন। বিটিভিতেই তিনি কাজ করেছেন দীর্ঘকাল। ডিজাইন বিভাগের পরিচালক হিসেবে ২০০৪ সালে অবসর গ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে অত্যন্ত বিনয়ী, মৃদুভাষী রেজাউল করিম বর্তমানে স্বাধীন শিল্পী হিসেবে শিল্পচর্চা করছেন। দেশের বাহিরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে তাঁর কাজের একক প্রদর্শনী হয়েছে। এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশে যৌথ প্রদর্শনীতে তিনি অংশ নিয়েছেন। নাট্যোৎসবে ‘আওরঙ্গজেব’ ও ‘শাইলক অ্যান্ড সিকোফ্যান্টস’ভারতবর্ষে মোগল সাম্রাজ্যের সিংহাসনের উত্তরাধিকার নিয়ে পরিবারের মধ্যেই চলেছে রক্তপাত, প্রাসাদ ষড়যন্ত্র। অনেক ক্ষেত্রেই তলোয়ারের ধারেই নির্ধারিত হয়েছে মসনদের অধিকার। এটাই চলেছে যুগের পর যুগ। সম্রাট হুমায়ুন তাঁর ভাই কামরান, আশকরী ও হিন্দালের বিরুদ্ধে লড়াই করে মসনদ দখল করেছিলেন। বাদশা জাহাঙ্গীর বিদ্রোহ করেছিলেন পিতার বিরুদ্ধে। শাহজাহানও শেষ বয়সে পুত্র আওরঙ্গজেবের হাতে বন্দী জীবন কাটান। এসব নিয়েই প্রাঙ্গণেমোর নাট্যদলের নাটক আওরঙ্গজেব। গতকাল শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে থিয়েটার আর্ট ইউনিটের নাট্যোৎসবে মঞ্চস্থ হয়েছে নাটকটি। মোহিত চট্টোপাধ্যায়ের রচনায় এর নির্দেশনা দেন অনন্ত হিরা।ঐতিহাসিক নাটক আওরঙ্গজেব-এর কাহিনিতে দেখা যায়, আওরঙ্গজেব পিতাকে বন্দী করে মসনদ দখল করেন এবং মসনদের অন্য দাবিদার আপন ভাই দারা, মুরাদ আর সুজাকে একে একে হত্যা করেন। মসনদ আর রাষ্ট্রক্ষমতার লড়াই যুগে যুগে একই বৃত্তে ঘুরতে থাকে।নাট্যোৎসবে গতকাল পরীক্ষণ থিয়েটারে মঞ্চস্থ হয় শাইলক অ্যান্ড সিকোফ্যান্টস। আজাদ আবুল কালামের নির্দেশনার এ নাটকটিতে দেখা যায়, বিশ্ব পুঁজির নিয়ন্ত্রক প্রতীকী সাইলক ব্যস্ত হয়ে পড়ে মানুষের হূদয় আর অতীত কিনে নিতে। আগ্রাসী পুঁজির কাছে মানুষের মানবিক গুণাবলি কী করে ব্যাহত হচ্ছে, তা-ই তুলে ধরা হয়েছে এই নাটকে।আজ ‘আমাদের যাত্রা শুরু হল’আজ শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ দর্শনীর বিনিময়ে সংগীতানুষ্ঠানের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনে এই অনুষ্ঠানে এবারের দল ‘প্রতীতি সংগীত বিদ্যায়তন’। এই দলের পরিবেশনায় গীতি-আলেখ্য ‘আমাদের যাত্রা শুরু হল’। অনুষ্ঠানে সংগীত পরিচালনায় রয়েছেন শিল্পী মনসুরা বেগম। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যশালা মিলনায়তনে হবে এই অনুষ্ঠান। বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের এটি ঊনবিংশ নিবেদন।