রেজি পুরস্কার পেলেন ক্রিস্টেন-স্যান্ডলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্কারে না থাকলেও এ বছর অস্কারের ঠিক উল্টো পুরস্কার হিসেবে পরিচিত গোল্ডেন রাস্পবেরি অ্যাওয়ার্ড বা রেজি পুরস্কার পেয়েছেন মার্কিন অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট ও মার্কিন অভিনেতা অ্যাডাম স্যান্ডলার। রেজি পুরস্কার দেওয়া হয় ছবি কিংবা অভিনয়ের ক্ষেত্রে সবচেয়ে বাজে পারফরম্যান্সের জন্য। বছরের সবচেয়ে বাজে ছবি হিসেবে রেজি পুরস্কার ঘরে তুলেছে ‘দ্য টোয়াইলাইট সাগা: ব্রেকিং ডন পার্ট ২’। গত বছর মুক্তি পাওয়া ‘স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান’ ও ‘টোয়াইলাইট’ ছবিতে অভিনয়ের জন্য বছরের সবচেয়ে বাজে অভিনেত্রীর পুরস্কার দেওয়া হয়েছে ক্রিস্টেনকে। আর কমেডিধর্মী ‘দ্যাট’স মাই বয়’ ছবির জন্য রেজি পেয়েছেন অ্যাডাম স্যান্ডলার। সবচেয়ে বাজে চিত্রনাট্যের পুরস্কারও ঝুলিতে ভরেছে ছবিটি। এক খবরে এমনটিই জানিয়েছে ফক্স নিউজ। এবারের রেজি আসরে সবচেয়ে বাজে চলচ্চিত্র পরিচালক (বিল কনডন), অভিনেত্রী (ক্রিস্টেন স্টুয়ার্ট), পার্শ্ব-অভিনেতা (টেইলর লটনার), জুটি, সিক্যুয়েলসহ মোট সাতটি বিভাগে পুরস্কার পেয়েছে ‘টোয়াইলাইট’। ‘ব্যাটলশিপ’ ছবির জন্য সবচেয়ে বাজে সহ-অভিনেত্রীর তকমা পেয়েছেন গায়িকা ও অভিনেত্রী রিয়ান্না।