রেজি মনোনয়নে শীর্ষে ‘ট্রান্সফরমারস’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্রের মুখচুন হওয়া পুরস্কার রেজি মনোনয়ন পেয়েছে বড় বাজেটের ছবি ট্রান্সফরমারস: রিভেঞ্জ অব দ্য ফলেন। হলিউডের সবচেয়ে দর্শকবিমুখ ছবিগুলোর জন্য এ পুরস্কারের আয়োজক গোল্ডেন র্যাজবেরি অ্যাওয়ার্ড ফাউন্ডেশন। গত সোমবার তারা এই পুরস্কারের মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করে। এর মধ্যে সাতটি মনোনয়ন পেয়ে বছরের ব্যর্থ ছবিগুলোর মধ্যে সবচেয়ে ব্যর্থ হিসেবে শীর্ষে রয়েছে ট্রান্সফরমারস: রিভেঞ্জ অব দ্য ফলেন। সবচেয়ে ব্যর্থ পরিচালক হিসেবে মনোনয়ন পেয়েছেন একই ছবির মাইকেল বে। এ ছবির প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়েছে কমেডি ছবি ল্যান্ড অব দ্য লস্ট। এটি নির্মাণে ব্যয় হয়েছে ১০ কোটি ডলার। এটি আয় করেছে সাড়ে ছয় কোটি ডলার। ওয়েবসাইট।