রেজির ভুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেজি পুরস্কারের ট্রফি ফিরিয়ে দিতে বলা হয়েছে স্যান্ড্রা বুলককে! ভাবছেন, শেষ পর্যন্ত মত পাল্টেছেন রেজির বিচারকেরা? ঘটনা মোটেও তা নয়। পুরস্কারের ট্রফি ফিরিয়ে দিতে বলার কারণ, আয়োজকদেরই ছোট্ট একটা ভুল। কম দামি রেপ্লিকার বদলে ভুল করে নাকি রেজির বহু মূল্যের সত্যিকার ট্রফিটাই দেওয়া হয়েছে স্যান্ড্রা বুলককে। ভুল ধরা পড়তেই তড়িঘড়ি সেটা ফেরত চেয়েছেন রেজির প্রতিষ্ঠাতা জন উইলসন।অল অ্যাবাউট স্টিভ ছবিতে অভিনয় করে এবার রেজি জেতেন স্যান্ড্রা বুলক। একই বছরে অস্কার ও বাজে অভিনয়ের জন্য রেজি জেতার রেকর্ড আছে একমাত্র তাঁরই দখলে। ওয়েবসাইট।