রেট্রোস্পেক্টিভ ২০১৬'-এর উদ্বোধন একদিন পেছালো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ‘এশিয়ান সিনেমা রেট্রোস্পেক্টিভ ২০১৬’-এর উদ্বোধন হবে। হল বরাদ্দজনিত সমস্যার কারণে অনুষ্ঠানটি একদিন পিছিয়েছে। একদিন আগে শুক্রবার উদ্বোধনের কথা ছিল।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি’র উদ্যোগে ‘এশিয়ান সিনেমা রেট্রোস্পেক্টিভ’ আয়োজন করা হয়েছে। আয়োজনটি এশিয়ার ১৯টি দেশের ৫৬ জন চলচ্চিত্রকারের ৬৫টি চলচ্চিত্র নিয়ে ১৭ সপ্তাহব্যাপী চলবে। আগামী ১৬ জুলাই শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে বিকাল পাঁচটায় অনুষ্ঠানের উদ্বোধন হবে। উদ্বোধন ক​রবেন চলচ্চিত্রকার সৈয়দ সালাউদ্দিন জাকী। অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম, ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভা​পতি বেলায়াত হোসেন মামুন। সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
উদ্বোধনী আলোচনার পর সৈয়দ সালাউদ্দিন জাকী নির্মিত ‘ঘুড্ডি’ ছবির প্রদর্শনীর মধ্য দিয়ে ‘এশিয়ান সিনেমা রেট্রোস্পেক্টিভ’ শুরু হবে। প্রতি সপ্তাহে দুই দিন শুক্র ও শনিবার বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সেশন চলবে। সেশনে প্রতিটি চলচ্চিত্র দেখানোর আগে ছবির পরিচালক ও তাঁর দেশের চলচ্চিত্র-সংস্কৃতি বিষয়ক আলোচনা উপস্থাপন করা হবে।

এর আগে গত ২৪ জুন বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ‘বিশ্বচলচ্চিত্র অনুধাবন কর্মসূচি ২০১৬’ শুরু হয়।এই আয়ো​জনের সঙ্গে ‘বিশ্বচলচ্চিত্র অনুধাবন কর্মসূচির সম্পৃক্তততা নিয়ে ম্যুভিয়ান ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন মামুন বলেন, এটি আসলে বছরব্যাপী বিশ্ব চলচ্চিত্র অনুধাবন কর্মসূচির একটি অংশ।কর্মসূটিকে চারটি ভাগে ভাগ করে আয়োজন করা হচ্ছে। এশিয়ার সিনেমা, ইউরোপের সিনেমা, লাতিন আমেরিকার সিনেমা এবং অাফ্রিকার সিনেমা নিয়ে একটি করে কর্মসূচি আয়োজন করা হবে।