রেড কার্পেট যেন রণাঙ্গন!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখনো খ্যাতির ঝলমলে আলোতে অভ্যস্ত হতে পারেননি। হঠাৎ করেই বিখ্যাত হয়ে যাওয়া লুপিতা নিয়োঙ্গ বলেছেন, কোনো উৎসব বা পুরস্কার অনুষ্ঠানের লাল গালিচার বদলে যুদ্ধক্ষেত্রে হাঁটাও তাঁর কাছে সহজ!
টুয়েলভ ইয়ারস আ স্লেভ ছবির এই তারকা বলেন, ‘রেড কার্পেট যেন একটা রণাঙ্গন, পার্থক্য হলো এখানে কেবল যুদ্ধ করতে পারেন না। ঠাঁয় দাঁড়িয়ে থেকে সব হজম করতে হয়।’
এত দ্রুত বিখ্যাত হওয়াটাও এখনো মানিয়ে নিতে পারেননি বলে সরল স্বীকারোক্তিও করলেন, ‘যে মানুষগুলো আমার কাছে দূর আকাশের তারা ছিল, তারাই একেবারে হাতের মুঠোয়। আমি তাদেরকে চেনার আগেই দেখি ওরা আমাকে চিনতে পারে।’ আইএএনএস।