রেড সিগন্যালে মোশাররফ করিম-নিপুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইম ইন লাইফ, পাটিগণিত, পুতুল খেলা ও লংমার্চের পর নির্মাতা মাসুদ সেজান এবার নির্মাণ করছেন ধারাবাহিক নাটক রেড সিগন্যাল। এ নাটকটিতে অভিনয়ের সুবাদে আবারও জুটি হলেন মোশাররফ করিম ও চিত্র নায়িকা নিপুন। পরিচালক সূত্রে জানা গেছে, এরই মধ্যে নাটকটির ২০ পর্বের শুটিং শেষ করেছেন তিনি। রেড সিগন্যাল প্রসঙ্গে নাট্যকার ও নির্মাতা মাসুদ সেজান বলেন, ‘কারণে অকারণে, লোভে কিংবা ঈর্ষায় আমরা আমাদের প্রাত্যহিক জীবনে এমন কিছু কাজ করে ফেলি। যা করার পর, ফেরার আর কোনো উপায় থাকে না। ভুলের দিকে এগিয়ে যাওয়া মানুষের সংখ্যা যেমন বেড়ে চলেছে, তেমনি, দ্বিতীয় জীবন পেয়ে নিজের ভুল সংশোধন করে নেওয়ার আকাঙ্ক্ষা পোষণকারী মানুষের সংখ্যাও কম নয়। নাটকে রেড সিগন্যাল মূলত বিবেক।’মাসুদ সেজান আরও বলেন— ‘আমার অন্যান্য নাটকের মতোই এতে হিউমার থাকবে, স্যাটায়ার থাকবে, সর্বোপরি জীবনবোধের অনুসঙ্গ হিসেবে নাটকটি দর্শকের ভালো লাগবে।’মোশাররফ করিম ও নিপুন ছাড়া রেড সিগন্যাল নাটকের অন্যান্য অভিনয়শিল্পীরা হলেন — মারজুক রাসেল, আখম হাসান, শামীমা নাজনীন, রিফাত চৌধুরী, ড. ইনামুল হক, তারিক স্বপন, আইরিন তানি, সাজ্জাদ রেজা, অশোক বেপারী, ইকবাল বাবু, মিলন ভট্ট, সমাপ্তি মাসুক, রোবেনা রেজা জুঁই, সফিক খান দিলু প্রমুখ। খুব শিগগিরই বাংলাভিশনে প্রচারিত হবে রেড সিগন্যাল নাটকটি ।