রেডক্লিফের দুঃখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনের কোণে চাপা পড়ে আছে হ্যারি পটার সিরিজের তারকা ড্যানিয়েল রেডক্লিফের (২০) দুঃখ। তবে তা একদিন নিশ্চিতভাবে প্রকাশ পাবে। আর তা ঘটবে সেদিন, যেদিন এই সিরিজ থেকে বিদায় নিতে হবে তাঁকে। রেডক্লিফ এরই মধ্যে হ্যারি পটার সিরিজের আটটি পর্বে অভিনয় করেছেন। ১১ বছর বয়সে তিনি প্রথম পর্বে অভিনয় করেন। তিনি বলেন, কিছু অভিনয়শিল্পী এরই মধ্যে সিরিজের সর্বশেষ ছবি হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ-এর কাজ শেষ করেছেন। একসময় তাঁর পালাও আসবে। আর তখনই তাঁর মনটা ভরে যাবে বেদনায়। তবে এই বাস্তবতা তিনি মেনে নিতে প্রস্তুত। ওয়েবসাইট।