রেডিও এবিসির নতুন সিওও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্যানিয়েল আফযালুর রাহমান
ড্যানিয়েল আফযালুর রাহমান

রেডিও এবিসির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) হিসেবে সম্প্রতি যোগ দিয়েছেন ড্যানিয়েল আফযালুর রাহমান। গত আগস্ট থেকে তিনি যুক্ত হয়েছেন রেডিও এবিসি এফএম ৮৯.২-এ।
রেডিও এবিসিকে দেশের শ্রেষ্ঠ বিনোদন মিডিয়া ব্র্যান্ডে রূপান্তরের লক্ষ্যে ড্যানিয়েল আফযালুর রাহমান স্টেশনটির ব্যবস্থাপনা ও পরিচালনার দায়িত্ব নিয়েছেন। এর আগে তিনি কাজ করেছেন রেডিও ফুর্তি ও জিএনআর টেকনোলজিসের উচ্চপদে। এবিসিতে যোগ দেওয়ার পর স্টেশনটি নিয়ে তাঁর পরিকল্পনার কথা জানাতে গিয়ে তিনি বলেন, ‘রেডিও এবিসিকে দেশের সবচেয়ে জনপ্রিয় এন্টারটেইনমেন্ট মিডিয়া ব্র্যান্ডে রূপ দিতে চাই। তাই এরই মধ্যে বেশ কিছু নতুন পরিকল্পনা নেওয়া হয়ে গেছে। এখন থেকে বিনোদনমূলক পরিবেশনার পাশাপাশি গানের প্রচার আগের চেয়ে অনেক বেড়ে যাবে। রেডিও এবিসির সঙ্গে যুক্ত হবে সংগীতজগতের অনেক জনপ্রিয় নাম। পাশাপাশি নতুন প্রতিভার খোঁজেও কাজ করবে স্টেশনটি।’