রেডিও জকিদের ঈদ অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালারস এফএম ১০১.৬ ঈদের রাত উদ্যাপন করবে দেশের নামী সব রেডিও স্টেশনের রেডিও জকিদের নিয়ে। ঈদের দিন রাত ১১টায় ‘আরজেস নাইট ইন’ নামের সেই অনুষ্ঠানে অংশ নিয়েছেন এবিসি রেডিওর আরজে শারমীন, শান্ত; রেডিও স্বাধীনের কাজরিয়া ও স্পাইস এফএমের ট্যাজ। আর কালারস এফএম থেকে থাকবেন আরজে অহনা ও ব্ল্যাক জ্যাং।