রেডিওতে ‘টেলিভিশন’ ছবির গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোস্তফা সরয়ার ফারুকীর নতুন ছবি টেলিভিশন-এর গান আজ থেকে শোনা যাবে রেডিও ফুর্তিতে। এই ছবিতে গান গেয়েছেন হূদয় খান ও নির্ঝর, অর্ণব, লুৎফর হাসান ও ন্যান্সি, পারভেজ এবং চিরকুট ব্যান্ড। গানগুলোর গীতিকার কবির বকুল, মারজুক রাসেল, সোমেশ্বর আলী, রবিউল ইসলাম ও চিরকুট। সুর ও সংগীতায়োজনে আইয়ুব বাচ্চু, অর্ণব, হূদয় খান ও চিরকুট। ছবির পরিচালক জানিয়েছেন, আগামী অক্টোবর মাসে ছবিটির অডিও অ্যালবাম বাজারে আসার সম্ভাবনা আছে।টেলিভিশন এবার দক্ষিণ কোরিয়ার ১৭তম পুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী ছবি হিসেবে মনোনীত হয়েছে। ছবির চিত্রনাট্য লিখেছেন আনিসুল হক। অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, তিশা প্রমুখ।