রেডিওর ঈদ আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্টার ক্লাস্টার

বেলা ১১টা থেকে তারকাদের সঙ্গে আড্ডার আয়োজন জমবে গ্রামীণফোন প্রেজেন্টস ‘স্টার ক্লাস্টারে’। সিয়াম থাকবেন ঈদের দিন। ঈদের পরদিন শুনবেন শবনম ফারিয়াকে, ঈদের তৃতীয় দিন প্রসূনকে, চতুর্থ দিন কাজী আসিফকে এবং ঈদের পঞ্চম দিন সামিয়া সাঈদকে।

গানশালায় গানওয়ালা

রেকর্ড লেবেল ‘গানশালা’র ‘এক নির্ঝরের গান’ অ্যালবামের শিল্পীরা থাকবেন শাহ্‌ সিমেন্টের সৌজন্যে ‘গানশালায় গানওয়ালা’ অনুষ্ঠানে বেলা তিনটা থেকে। ঈদের দিন থাকবেন ফাহমিদা নবী, পরদিন লিমন ও মুন, তৃতীয় দিন গৌরব ও নবনীতা, চতুর্থ দিন সভ্যতা ও প্রমা এবং পঞ্চম দিন এনামুল করিম নির্ঝরের সঙ্গে কোনাল।

গ্যাংগিরি

বিকেল পাঁচটায় বর্তমান সময়ের তরুণদের নিয়ে শুরু হবে ‘রয়েল টাইগার প্রেজেন্টস গ্যাংগিরি’। আর সন্ধ্যা সাতটা থেকে থাকবে ‘জিপি লাউঞ্জ’ এবং ‘মি. নুডলস মিউজিক ডিসকো’।

স্টুডিও লাইভ

রয়েল টাইগার ‘স্টুডিও লাইভ’–এঈদের দিন রাত নয়টায় থাকবে সার্কাস পোলিস, পরদিন শূন্য, তৃতীয় দিন দৃক, চতুর্থ দিন চিৎকার, পঞ্চম দিন বাপ্পা মজুমদার অ্যান্ড ফ্রেন্ডসের গান।

রেডিও টুডে

চলছে গাড়ি যাত্রাবাড়ী

চাঁদরাত থেকে ঈদের পরদিন পর্যন্ত রাত সাড়ে ১২টায় রেডিও টুডেতে শুরু হবে ফান শো ‘প্রাণআপ প্রেজেন্টস চলছে গাড়ি যাত্রাবাড়ী’। আবু হেনা রনি ঈদ উদ্‌যাপন করার জন্য শ্বশুরবাড়ি যাচ্ছেন। তা নিয়ে অনুষ্ঠানের আসল মজা জমে উঠবে।

ইয়ো ইয়ো ঈদ

ঈদের দিন রাত ১০টা ২০ মিনিটে ‘প্রাণআপ প্রেজেন্টস ইয়ো ইয়ো ঈদ’ প্রচারিত হবে। আজ থেকে ২০ বছর আগের তরুণ-তরুণীরা কীভাবে ঈদ উদ্‌যাপন করতেন এবং এ যুগের তরুণ- তরুণীরা কীভাবে ঈদ উদ্‌যাপন করেন, সে রকম দুই প্রজন্মের অতিথিদের নিয়ে এই শো। 

রেডিও স্বাধীন

হামলা সামলা

ঈদের দিন সকাল আটটায় রেডিও স্বাধীনে শুরু হবে ‘হামলা সামলা’। এতে ঈদের দিন আরজে কাশফিয়া ও শেহনীলা হামলা দেবেন এলিটা, নিপুণ ও এমিলের বাসায়। দ্বিতীয় দিনে যাবেন তাহসান, সন্ধি ও সভ্যতার বাসায়। তৃতীয় দিনে আড্ডা হবে পিয়া, মারিয়া, সনিকা, নাবিলা ও শ্রিয়া সর্বজয়ার সঙ্গে। 

দ্য আলটিমেট পেটুক কনটেস্ট

ঈদের দিন থেকে পরপর তিন দিন দুপুর ১২টায় শুরু হবে এই প্রতিযোগিতা; যেখানে পেটুকেরা এসে খাদ্য ভক্ষণের প্রতিযোগিতা করবেন। এই পুরো আয়োজনে কমেন্ট্রি করবেন চৌধুরী জাফর উল্লাহ শারাফাত।

আনকাট স্বাধীন

ঈদের দিন থেকে শুরু করে পরপর তিন দিন রাত ১১টায় শুরু হবে ‘আনকাট স্বাধীন’। এই আয়োজনে প্রথম দিনে এলিটা, দ্বিতীয় দিনে তাহসান এবং তৃতীয় দিন থাকবে ব্যান্ড ভাইকিংস।


রেডিও ফুর্তি

ক্রিকেটার, গায়ক ও অভিনয়শিল্পীর পার্টনারশিপ

রেডিও ফুর্তিতে এবারের ঈদে তিন ক্রিকেটারের সঙ্গে জুটি বাঁধবেন তিন সংগীতশিল্পী ও অভিনয়শিল্পী। ঈদের দিন রাত নয়টায় রেডিও ফুর্তিতে আড্ডা দিতে বসবেন ক্রিকেটার জেসি ও চট্টগ্রামের গায়ক টিজে, দ্বিতীয় দিন ইমরুল কায়েস ও অভিনেত্রী টয়া এবং তৃতীয় দিন তাসকিন ও সংগীতশিল্পী মিনার।

জ্যাম সেশন কনসার্ট

ঈদের তিন দিন রাত ১০টা থেকে রেডিও ফুর্তিতে চলবে ঈদ স্পেশাল জ্যাম সেশন কনসার্ট। এতে ঈদের দিন গান শোনাবেন কনা, দ্বিতীয় দিন থাকবে ব্যান্ড আরবোভাইরাস এবং ঈদের তৃতীয় দিন ব্যান্ড শূন্য।