রেদওয়ান রনির ইশকুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাউসফুল ও এফএনএফ ধারাবাহিকের পর নতুন আরেকটি নাটকের কাজ শুরু করতে যাচ্ছেন নির্মাতা রেদওয়ান রনি। ধারাবাহিটির নাম ‘ইশকুল’। বর্তমানে এটির লেখালেখির কাজ চলছে। লিখছেন আতিক জামান, পল্লব বিশ্বাস, জয়ন্ত রোজারিও ও রনি নিজে। পাশাপাশি এঁরা রনির সঙ্গে পরিচালনার কাজেও সহযোগী হিসেবে থাকবেন বলে জানা গেছে।ইশকুল ধারাবাহিকের গল্প গড়ে উঠেছে দশম শ্রেণী থেকে এসএসসি সম্পন্ন হওয়া পর্যন্ত সময়টাকে কেন্দ্র করে। এ সময়টাতে ছাত্রদের মধ্যে যেসব ঘটনা ঘটে থাকে, সেটাই তুলে ধরা হবে নাটকটিতে। নাটকটি সম্পর্কে রনি বলেন, ‘আমাদের সাধারণত সবারই অতীতের দিকে যাওয়ার একটা প্রবণতা রয়েছে। এ ছাড়া স্কুল নিয়ে কম-বেশি সবারই অনেক ধরনের স্মৃতি রয়েছে। নাটকটির মাধ্যমে দশম শ্রেণী থেকে এসএসসি পর্যন্ত ছাত্রদের মনস্তাত্ত্বিক বিভিন্ন বিষয়ও তুলে ধরার চেষ্টা করব।’শিল্পীদের সম্পর্কে রনি জানান, এখন পর্যন্ত সবাইকে চূড়ান্ত করা হয়নি। তবে সম্ভাব্য শিল্পীরা হলেন—মোশাররফ করিম, ফজলুর রহমান বাবু, সুমাইয়া শিমু, সুমন পাটওয়ারী, জয়রাজসহ আরও অনেকে।ডিসেম্বরের মাঝামাঝি নাটকটির শুটিং শুরু হবে। পুরো শুটিং হবে পাবনায়। ইশকুল নাটকটি এটিএন বাংলার জন্য নির্মিত হচ্ছে।