রেদওয়ান রনির ‘চোরাবালি’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এফএনএফ ও হাউসফুল নাটকের পরিচালক রেদওয়ান রনি এবার চলচ্চিত্র নির্মাণ করবেন। ছবির নাম চোরাবালি। ২ মে রনি চলচ্চিত্র পরিচালক সমিতিতে তাঁর ছবির নাম নিবন্ধন করিয়েছেন। রনি জানান, আগামী অক্টোবর থেকে ছবির শুটিং শুরু করবেন তিনি।রনি বললেন, ‘আমার প্রথম ছবির গল্প অ্যাকশন ধাঁচের। অন্ধকার জগতের কিছু মানুষের জীবন এবং সাহসী সাংবাদিকের ভূমিকা থাকছে গল্পে।’তিনি আরও জানান, ছবির চিত্রগ্রহণ করবেন রাশেদ জামান। ছবির গানে কণ্ঠ দেবেন হাবীব, ন্যান্সিসহ আরও অনেকেই।ছবির অভিনয়শিল্পীদের ব্যাপারে রনি বললেন, ‘অনেকের সঙ্গেই আলোচনা হয়েছে। তবে আমার ইচ্ছা, চলচ্চিত্র ও টেলিভিশনের শিল্পীদের নিয়েই ছবিটি নির্মাণ করব। কয়েক দিনের মধ্যেই শিল্পী নির্বাচন চূড়ান্ত হবে।’