রেমন্ড-আলোকিত ঈদ ফ্যাশন অনুষ্ঠান আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেমন্ড-আলোকিত ঈদ ফ্যাশন অনুষ্ঠান আজ সন্ধ্যা সাতটায় চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে। প্রথম আলোর আঞ্চলিক প্রকাশনা আলোকিত চট্টগ্রামের আয়োজনে এ প্রতিযোগিতায় শতাধিক ফ্যাশন ও বুটিক হাউস অংশ নিচ্ছে। অনুষ্ঠানে মনোমুগ্ধকর ফ্যাশন কিউর মাধ্যমে সরাসরি সেরা পোশাক নির্বাচন করা হবে। অনুষ্ঠানে অতিথি থাকবেন অপি করিম। গান করবেন সন্দীপন ও নিশিতা।