রেলস্টেশনে রিয়ান্নার কাণ্ড!
সম্প্রতি প্যারিসের একটি রেলস্টেশনে অনেক লোক সমাগমের কারণে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। আর এমনটি ঘটেছে স্রেফ গায়িকা রিয়ান্নার কারণে। কিন্তু এ ঘটনার জন্য উল্টো ফরাসিদের গালমন্দ করেছেন ২৪ বছর বয়সী এ পপগায়িকা।স্টেশনে পৌঁছানোর আগেই সেখানে নিজের উপস্থিতির সময়, ট্রেনের নম্বরসহ খুঁটিনাটি সব বিষয় রিয়ান্না ফাঁস করে দিয়েছিলেন এক টুইটার বার্তায়। ব্যস, প্রিয় গায়িকার এই টুইটবার্তা পেয়ে তাঁকে একনজর কাছ থেকে দেখার জন্য স্টেশনে ভিড় করতে থাকেন তাঁর অসংখ্য ভক্ত।একপর্যায়ে স্টেশনে মানুষ গিজগিজ করতে থাকে। অনেক লোক সমাগমের কারণে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় সেখানে।এ প্রসঙ্গে স্টেশনের নিরাপত্তা প্রধানের উদ্ধৃতি দিয়ে যুক্তরাজ্যের দ্য সান পত্রিকাটি জানিয়েছে, নিঃসন্দেহে বিশৃঙ্খল এ পরিস্থিতি সৃষ্টির জন্য সম্পূর্ণ রিয়ান্নাই দায়ী। তিনি যা করেছেন তা দায়িত্বজ্ঞানহীনতা ছাড়া আর কিছুই নয়। এ ঘটনায় স্টেশনের সাধারণ যাত্রীদের মধ্যে প্রচণ্ড আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।এদিকে, এ ঘটনার পর স্টেশনে ভিড় করার জন্য ফরাসিদের গালমন্দ করেও একটি টুইট করেন রিয়ান্না। তিনি লেখেন, ‘আসলে ফরাসিরা অতিমাত্রায় বাতিকগ্রস্ত। সামান্য একটি রেলস্টেশন ছেড়ে যাওয়ার জন্য আমাকে রীতিমতো যুদ্ধে নামতে হয়েছিল।’